ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
বন্যা পরিস্থিতিতে

ত্রাণ মন্ত্রণালয়ের ১৯০০০ টন চাল ও ১৫ হাজার প্যাকেট খাবার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ২৩ আগস্ট ২০২৪
ত্রাণ মন্ত্রণালয়ের ১৯০০০ টন চাল ও ১৫ হাজার প্যাকেট খাবার বরাদ্দ
ফাইল ফটো

নজিরবিহীন বন্যায় পানিবন্দি হয়ে পড়ছে দেশের ১২ জেলার মানুষ। কোথাও বুকপানি, কোথাও গলা অবধি। মাঠ-ঘাট তো ডুবেছেই তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কও। ৩৬ বছরের মধ্যে এমন বন্যা দেখেননি স্থানীয়রা।

বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে চার জেলায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ ৩ কোটি ৩২ লাখ টাকা, ১৯ হাজার ৬৫০ মে.টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ করা ত্রাণ সামগ্রীর বিবরণ-  নগদ ৩ কোটি ৩২ লাখ টাকা, ১৯ হাজার ৬৫০ মে.টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার।

টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!