ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭, ১ মে ২০২৪
সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
ফাইল ফটো

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে মঙ্গলবার রাত ৯টায়। এ সময় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ফলে দেশের ৫৪ বছরের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে।

মঙ্গলবার রাতে এ তথ্য জানায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল রাত ৯টায় দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট। আজ সেটাও টপকে গেছে।

Advertisement

উল্লেখ্য, চলতি মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রাক্কলন করা হয়েছে প্রায় ১৮ হাজার মেগাওয়াট।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বিদ্যুৎ
লিংক সফলভাবে কপি হয়েছে!