নিয়ামতি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লা ঢাকায় অটোরিকশা চালান। তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে থাকেন। সকাল ১১ টার দিকে রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেয়ার তার (সার্ভিস তার) ছিঁড়ে নিচে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সালমানের বড় বোন সাবরিনা ও মা ছনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুর রহমান, বাকেরগঞ্জ সার্কেল এর দায়িত্বে থাকা এএসপি ফরহাদ সরদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন।
.png)