বৃহস্পতিবার প্রিন্ট, টেলিভিশন ও অনলাইনে কর্মরত সংবাদকর্মীদের মিডিয়া ফেলোশিপ প্রদানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অব বাংলাদেশ (এএসবিএমইবি) এর মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
.png)
ভোক্তার ডিজি বলেন, আমরা নকল ও ভেজাল কসমেটিকস পণ্য বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই। তাই দেশীয়ভাবে প্রসাধনী প্রস্তুতকরণ ও বাজারজাতকরণের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কেননা এর মাধ্যমে দেশের বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।
স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস (কসমেটিক) পণ্য ব্যবহারে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে যৌথভাবে মিডিয়া ফেলোশিপ দেওয়ার আয়োজন করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অব বাংলাদেশ (এএসবিএমইবি)। অনুষ্ঠানে এ বিষয়ে দুই পক্ষের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, মোট তিনটি ক্যাটাগরিতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইনে কর্মরত ৩০ জন সংবাদকর্মীকে এ ফেলোশিপ দেওয়া হবে। ফেলোশিপের জন্য নির্বাচিত গণমাধ্যমকর্মীদের নিয়ে স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টসের বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে, যেন নির্বাচিত গণমাধ্যমকর্মীরা এসব কসমেটিকস ব্যবহারে জনসচেতনতা তৈরিতে গভীর অনুসন্ধান করে প্রতিবেদন তৈরি করতে পারেন। ফেলোশিপের জন্য ইচ্ছুক গণমাধ্যমকর্মীরা অনলাইনে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।
এ সময় এএসবিএমইবি এর আহ্বায়ক আশরাফুল আম্বিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা ও এএসবিএমইবি-এর যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।