ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

নির্বাচনে ঈমানের সঙ্গে কাজ করে সফল হয়েছি: ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৭, ১৮ জানুয়ারি ২০২৪
নির্বাচনে ঈমানের সঙ্গে কাজ করে সফল হয়েছি: ইসি হাবিব
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান- ফাইল ফটো

নির্বাচনে ঈমানের সঙ্গে কাজ করে সফল হয়েছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায়’ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে এ কথা বলেন ইসি আহসান হাবিব খান।

তিনি বলেন, আমরা দেখিয়ে দেব কীভাবে এ কমিশন কাজ করে এবং এটি ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, মো. আলমগীর, বেগম রাশেদা সুলতানা বক্তব্য দেন। এছাড়া কমিশন সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!