ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নভেম্বরে তফসিল, জানুয়ারির শুরুতে ভোট: ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩
নভেম্বরে তফসিল, জানুয়ারির শুরুতে ভোট: ইসি আনিছুর
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান- ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। আর জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে।

মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরে স্মার্ট কার্ড  বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনে সব দলের অংশগ্রহণের আশাও করছেন আনিসুর।

একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে হিসেবে ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইসি ভোট
লিংক সফলভাবে কপি হয়েছে!