ফাইনাল খেলা শেষ করে একদিন পার হতেই আইসিসি থেকে এবার বড় সুখবর পেলেন সিরাজ। ওয়ানডেতে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি।
এর আগে ওয়ানডেতে বোলারদের র্যাংকিংয়ে নম্বর ওয়ান ছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন সিরাজ। পুরো এশিয়া কাপে তিনি ১২.২ গড় নিয়ে ১০ উইকেট শিকার করেছেন।
যার মাধ্যমে তিনি বড় লাফ-ই দিয়েছেন বলা চলে, এর আগে র্যাংকিংয়ে সিরাজের অবস্থান ছিল আটে। তার এমন কীর্তির ফলে হ্যাজলউড ছাড়াও অবনতি হয়েছে ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্কদের।
.png)
ভারতীয় পেসার উন্নতিতে একধাপ করে পিছিয়ে যথাক্রমে দুই ও তিনে চলে গেছেন হ্যাজলউড ও বোল্ট। তবে উন্নতি হয়েছে আফগানিস্তানের দুই স্পিনার মুজিব-উর-রহমান ও রশিদ খানের। তারা দুজনেই উঠে এসেছেন যথাক্রমে চার ও পাঁচে। এরপর তিন ধাপ পিছিয়ে ছয়ে স্টার্ক, সাতে ম্যাট হেনরি ও আটে নেমে গেছেন অ্যাডাম জাম্পা।
ভারতের হয়ে এশিয়া কাপে ভালো পারফর্ম করলেও কুলদীপ যাদবও নয় নম্বরে নেমে গেছেন। আর পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি রয়েছেন দশে।