ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

জাতীয় শোক দিবস পালনে মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩০, ১৪ আগস্ট ২০২২
জাতীয় শোক দিবস পালনে মানতে হবে যেসব নির্দেশনা
ফাইল ফটো

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এবং জনগণকে নিরাপদ রাখতে একটি গাইডলাইন জারি করা হয়েছে।

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ গাইডলাইন জারি করা হয়।

গাইডলাইনের নির্দেশনায় বলা হয়, শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। করোনা টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার আলাদা আলাদা পথ রাখতে হবে।

অনুষ্ঠানস্থলে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। অনুষ্ঠানস্থলের ধারণ ক্ষমতার অর্ধেক বা তারও কম সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠান করতে হবে।

এছাড়া, সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবে না বলেও গাইডলাইনে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!