[ জাতীয় ]
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রত্নতত্ত্ব অধিদফতরে নতুন ডিজি
মো. আব্দুস সবুর মণ্ডল ও রতন চন্দ্র পণ্ডিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও প্রত্নতত্ত্ব অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নতুন মহাপরিচালক হয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুস সবুর মণ্ডল। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিজির কাজ চালিয়ে আসছিলেন।
একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আজিজুল ইসলামকে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
অন্যদিকে প্রত্নতত্ত্ব অধিদফতরের নতুন মহাপরিচালক হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত। অতিরিক্ত হিসেবে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসছিলেন যুগ্ম-সচিব মো. আতাউর রহমান।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!