ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পরিবর্তন হচ্ছে আবহাওয়া, আগামী ৫ দিনে কী ঘটবে জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২, ৯ আগস্ট ২০২০
পরিবর্তন হচ্ছে আবহাওয়া, আগামী ৫ দিনে কী ঘটবে জানা গেল
ফাইল ছবি

আগামী ৫ দিনের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে সাগর ও নদীবন্দরসমূহে সতর্ক সংকেত নামিয়ে দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

আবহাওয়ার সার সংক্ষেপে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে বলা হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে। 

এদিকে আবহাওয়া অধিদফতর সারাদেশের তাপমাত্রার বিষয়ে বলেছে, সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!