ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রংপুরে নতুন বিভাগীয় কমিশনার ওয়াহাব ভূঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯, ২৮ জুলাই ২০২০
রংপুরে নতুন বিভাগীয় কমিশনার ওয়াহাব ভূঞা
মো. আবদুল ওয়াহাব ভূঞা- ফাইল ছবি

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞাকে রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

তাকে এ পদে নিয়োগ দিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। 

ওয়াহাব মিঞা এর আগে বরগুনা জেলার ডিসি ছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, রংপুরের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামকে গত ৯ জুলাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!