ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

করোনা চিকিৎসায় প্রস্তুত ঢামেক হাসপাতালের আন্ডারগ্রাউন্ড 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ২৬ জুলাই ২০২০
করোনা চিকিৎসায় প্রস্তুত ঢামেক হাসপাতালের আন্ডারগ্রাউন্ড 
ফাইল ছবি

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে তাদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ড প্রস্তুত করা হয়েছে। 

রোববার দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, ঢামেক হাসপাতালে এরইমধ্যে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ ও ডিএমসিএইচ-২-তে করোনা রোগীদের চিকিৎসা চলছে। কোভিড-১৯ পরিস্থিতিতে বৃহত্তর প্রস্তুতি হিসেবে ঢামেক হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের বেজমেন্ট করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

এদিকে ঈদুল আজহার আগে নন কোভিড-১৯ মেডিসিন রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করা হচ্ছে। এতে করে ওই রোগীরা প্রয়োজনীয় জরুরি সেবা পাবেন বলেও জানান ঢামেক হাসপাতালের পরিচালক।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!