ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১১, ৮ জুলাই ২০২০
সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন
রাশীদ উন নবী

সিনিয়র সাংবাদিক রাশীদ উন নবী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বরেণ্য এই সাংবাদিক দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কিছুদিন আগে বিআরবি হাসপাতালে তিনি ভর্তি হন।

গত ২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।

৪৫ বছরের সাংবাদিকতা জীবনে রাশীদ উন নবী বাবু দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সিনিয়র এই সাংবাদিক দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিন-এ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!