ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে বন্য শুকরের কামড়ে দুই যুবক আহত 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১৬, ২৮ এপ্রিল ২০২০
নালিতাবাড়ীতে বন্য শুকরের কামড়ে দুই যুবক আহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউপির বুরুঙ্গা- বাতকুচি পাহাড়ে মঙ্গলবার সকালে বন্য শুকরের কামড়ে দুই কোচ উপজাতি যুবক আহত হয়েছেন। 

আহতরা হলেন আন্ধারুপাড়া মৌজার খলচান্দা কোচ পাড়া গ্রামের মিন্টু কোচ (২৮) ও রত্নাকর কোচ (২০)। 

আহতরা জানায়, সকালে বন থেকে লাকড়ী কুড়াতে পার্শ্ববর্তী বুরুঙ্গা- বাতকুচি পাহাড়ে যায়। এ সময় একটি বন্য শুকর তাদেরকে আক্রমণ করে হাতে ও উড়ুতে কামড় দিয়ে থেতলে ফেলে। তখন তাদের ডাক-চিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতালে নিয়ে যায়। এতে রত্নাকর কোচকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা। 

Advertisement

অপরজন মিন্টু কোচকে গুরুতর আহত হওয়ায় শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। 

বারমারী খ্রিস্ট্রান মিশনারি হাসপাতালের চিকিৎসক সিষ্টার বাপ্তিস্তা এসএসএমআই জানান, বন্য শুকরের কামড়ে আহত দুই কোচ উপজাতি যুবক হাসপাতালে আসে। এরমধ্যে রত্নাকর কোচকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আরেকজন মিন্টু কোচ তার অবস্থা গুরুতর দেখে জেলা হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!