[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ট্রাক খাদে পড়ে যুবক নিহত
ফাইল ছবি
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসমতের মোড় এলাকায় ট্রাক পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে হাফিজুল ইসলাম (১৮) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হাফিজুল উপজেলার হরিরামপুর ইউপির গোলাভিটা গ্রামের ছফির উদ্দিন ছেলে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!