ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ খবর ]

মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি, যুবকের দণ্ড

করোনাভাইরাস
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ২৭ মার্চ ২০২০
মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি, যুবকের দণ্ড
বোয়ালমারী থানা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে করোনাভাইরাস নিয়ে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করায় এক যুবককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মাহবুবুল ইসলাম ওই উপজেলার ময়না ইউপির চরবর্নি গ্রামের মোফাজ্জেল শেখের ছেলে।

বোয়ালমারীর ইউএনও ঝোটন চন্দ জানান, ইতালি প্রবাসী একটি পরিবার এলাকায় ঘোরাঘুরি করছেন এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তথ্যটি মিথ্যা প্রমাণিত হয়। এ কারণে ওই যুবককে আটক করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ওই যুবক কল করে বলেন- ওই গ্রামের একটি পরিবার ইতালি থেকে এসে গ্রামে ঘোরাঘুরি করছে। পুলিশ গিয়ে জানতে পারে ওই পরিবার ইতালিতেই আছে। পরে ওই রাতেই যুবককে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ইউএনও জরিমানা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!