[ খবর ]
মদ ভেবে স্যানিটাইজার খেয়ে বন্দির মৃত্যু
সংগৃহীত
মদ ভেবে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভারতের কেরলের পালাক্কড়ের জেলা হাসপাতালে মৃত্যু হয় ওই বন্দির।
ওই বন্দির নাম রমনকুট্টি। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি রিমান্ডে পালাক্কড় জেলে বন্দি ছিলেন। সোমবার পর্যন্ত একেবারেই সুস্থ ছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই জেলের এক কর্তা জানান, সরকার থেকে নির্দেশ আসার পরই জেলের ভিতরেই বন্দিদের দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ চলছে। কারা কর্তৃপক্ষ এর জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করছে। ভুল করে অ্যালকোহল দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজারই রমনকুট্টি খেয়ে ফেলেন, আশঙ্কা ওই কারা-কর্তার। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!