ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে তিন বছর ধরে শিকলবন্দী আওলাদ!

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২০ নভেম্বর ২০১৯
মায়ের সঙ্গে তিন বছর ধরে শিকলবন্দী আওলাদ!
ছবি: ডেইলি বাংলাদেশ

মো. আওলাদ হোসেন (১৪) নামে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী কিশোর মায়ের সঙ্গে তিন বছর ধরে শিকলবন্দী অবস্থায় আছেন। সারাক্ষণ শিকলে বাঁধা অবস্থায় তার দিন কাটছে।

জানা গেছে, আওলাদের মাথায় সমস্যা থাকার কারণে  হারিয়ে যাওয়ার ভয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মা সালমা বেগম যেখানে যাচ্ছেন, ছেলেও যাচ্ছে সেখানে। 

আওলাদ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর এলাকার মৃত ট্রাকচালক আল-আমিনের ছেলে। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের চা-বাগান এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

বুধবার সকালে সরেজমিনের দেখা গেছে, গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কের ফুটপাতের গ্রিলে আওলাদকে বেঁধে রেখে একটি ভিক্ষার বাটি হাতে বসে ছিলেন সালমা বেগম। 

Advertisement

এ সময় তিনি বলেন, ১১ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তিন বছরের শিশু আওলাদ হোসেনের স্মৃতিশক্তি হারিয়ে যায়। তার বাবা আল আমিন তিনদিন পর হাসপাতালে মারা যান। ওই ঘটনায় ট্রাকের হেলপার জোবায়ের একটি পা হারায়। কিন্তু ভাগ্যক্রমে আমার কিছু হয়নি।

সালমা বেগম জানান, ওই দুর্ঘটনার পর আওলাদ হোসেন স্মৃতিশক্তি হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বর্তমানে তাকে দেখার কেউ নেই। আগে অন্যের বাসায় ঝিয়ের কাজ করেছি। এখন তাকে একা রেখে কোথাও কাজ করতে যেতেও পারি না। তাই সঙ্গে সঙ্গে রাখতে হয়।

তিনি আরো জানান, পুরান ঢাকার মিজানুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা তাকে মাসে দুই হাজার টাকা দেয়। ওই টাকা দিয়ে বাসা ভাড়া ও মানুষের কাছে হাত পেতে দুমুঠো আহার জোগাড় করতে হয়। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!