ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানুষ হত্যাকারী সেই বন্য শূকরটি মেরে ফেলা হলো

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ৩ মে ২০২০
মানুষ হত্যাকারী সেই বন্য শূকরটি মেরে ফেলা হলো
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে কামড়ে মানুষ হত্যা করা সেই বন্য শুকরটিকে এলাকাবাসী মেরে ফেলেছে। 

রোববার দুপুরে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকায় জাল দিয়ে আটকে শূকরটিকে মারা হয়।

ওই এলাকার পূর্ব সমেশ্চুড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, রোববার সকালে ইকোপার্ক এলাকায় বিজয় নামের এক যুবক পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্য শূকরটি তাকে আক্রমন করে। পরে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে এবং শূকরটিকে আটক করে। এর আগে গত ১২ এপ্রিল ইকোপার্কের ভেতরে লাকড়ী কুড়াতে গেলে আমেনা বেগম নামে এক মহিলা এই শূকরের কামড়ে মারা যান। এরপর আরো সাত জনকে কামড়ে আহত করেছে শূকরটি। রোববার সকালে আটকের পর শূকরটিকে পিটিয়ে মেরে ফেলে ক্ষুদ্ধ এলাকাবাসী।

বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!