ঝটপট ইফতারে স্বাস্থ্যকর তিন পদ
রমজানে সারা মাস জুড়ে রোজা রাখেন অনেকে সকল মুসলিমরা। ভোরে সেহরি ও সন্ধ্যায় আজানের পর ইফতার করার রেওয়াজ। এই সময়ে সঠিক খাদ্য ও পানীয় নির্বাচন করা ভীষণ জরুরি। এতে সারাদিন রোজা রেখেও অসুস্থ হবেন না।
অনেকেই ইফতারিতে বিভিন্ন মুখোরোচক খাবার খান। যা শরীরের পক্ষে মোটেই ভালো নয়। এসব খাবার খেলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। কারণ এ ধরনের খাবারে কোনো পুষ্টিগুণ থাকে না। বরং এগুলো শরীরের জন্য ক্ষতিকর। তাহলে কী খাবেন ইফতারিতে? যেহেতু প্রচণ্ড গরমের মধ্যেই রোজা রাখতে হচ্ছে , তাই সবাইকে শরীরের প্রতি দিতে হবে বাড়তি নজর। এর জন্য পেটও ভরবে আর হজম করতেও অসুবিধা হবে না, চাই এমন খাবার। চলুন তবে জেনে নেয়া যাক এমনই তিনটি স্বাস্থ্যকর ইফতারের রেসিপি-
আরো পড়ুন: ইফতারে রাখুন স্বাস্থ্যকর ‘সবজি পাকোড়া’
ফলের সালাদ
পছন্দ অনুযায়ী ফল বাছাই করে সালাদ বানাতে পারেন। এতে শরীরে জলের ভারসাম্য বজায় থাকবে, শরীর থেকে দূষিত পদার্থগুলো বেরিয়ে যাবে। টুকরো করে কাটা ফলের মধ্যে সামান্য চাট মশলা, পুদিনা পাতা, ভাজা তিল ছড়িয়ে খেতে পারেন।
ওটসের পায়েস
ওটস প্রোটিন ও ফাইবারে ভরপুর। এটি খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। একটি কড়াইতে ওটস নিয়ে হালকা নাড়াচড়া করে নিন। এবার দুধ সামান্য গাঢ় করে তার মধ্যে ভেজে রাখা ওটস দিয়ে ফুটিয়ে নিন। পরিমাণ মতো চিনি দিয়ে দিন। চিনির পরিবর্তে খেজুর বাটা দিলে আরো ভালো। পায়েস ঘন হয়ে গেলে উপরে পছন্দের ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন ওটসের পায়েস।
ডাব-লেবুর শরবত
রোজা রাখলে সারাদিন জলও খাওয়া যায় না। তবে গরমের দিনে শরীরে জলের ঘাটতি হলেই মুশকিল। তাই সেহরি ও ইফতারের সময়ে বিভিন্ন রকম শরবত রাখা ভীষণ জরুরি। একটি গ্লাসে ডাবের জল নিয়ে তাতে পরিমাণ মতো মধু, লেবুর রস, বিটনুন আর পুদিনা পাতা ভালো করে মিশিয়ে নিন। এই পানীয় খেলে শরীর ঠান্ডা থাকবে।