ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ইফতারে রাখুন স্বাস্থ্যকর ‘সবজি পাকোড়া’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ৩ এপ্রিল ২০২২
ইফতারে রাখুন স্বাস্থ্যকর ‘সবজি পাকোড়া’
সবজি পাকোড়া। ছবি: সংগৃহীত

সারাদিন অনাহারে থাকার পর রোজদাররা সন্ধ্যায় ইফতার করেন। ইফতারে নানা রকম খাবারের পদ থাকে। কিন্তু অনেকেই ইফতারের খাবারদাবারের ব্যাপারে খুব অসচেতনতা। তাইতো এমন সব খাবারের আইটেম ইফতারে রাখেন যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

সচেতনতা বাড়াতে ইফতারে রাখুন এমন খাবার যা শরীর সুস্থ্য ও সবল রাখবে। এক্ষেত্রে ইফতারে রাখতে পারেন সবজি পাকোড়া। যেহেতু সুস্থতার জন্য আমাদের প্রতিদিন সবজি খাওয়া উচিত। তাই রোজার দিন ইফতারে যোগ করতে পারেন সবজি পাকোড়া। বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা সবজি পাকোড়া গরম গরম খেতে দারুণ মজা। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

আরো পড়ুন: বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলুন ‘বেগুন ফিঙ্গার’  

উপকরণ: বাধা কপি কুচি, আলু কুচি, গাজর কুচি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ময়দা, নুডলস সিদ্ধ, কর্নফ্লাওয়ার, ডিম , ধনেপাতা কুচি, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ ও তেল পরিমাণমতো।

প্রণালী: প্রথমে পরিমাণমতো গাজর, আলু ও মটরশুঁটি সিদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে ১ বা ২টি ডিম ফাটিয়ে নিন। এবার ফাটানো ডিমের মধ্যে উপরক্ত সব উপকরণ পরিমাণমতো দিয়ে ভালো করে মিক্সড করুন।

তারপর চুলায় একটি পাত্রে ডুবো তেল দিয়ে তা গরম হতে দিন। তেল গরম হলে তার মধ্যে মাখানো সবজি গোল গোল করে বা চ্যাপ্টা করে নিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। একটু লালচে রঙে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখুন। এবার গরম গরম মচমচা সবজি পাকোড়া যেকোনো সস দিয়ে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!