ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

সসের বদলে খান সুস্বাদু পেঁয়াজের চাটনি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ৯ ফেব্রুয়ারি ২০২০
সসের বদলে খান সুস্বাদু পেঁয়াজের চাটনি
ছবি: সংগৃহীত

টমেটোর চাটনি, সে তো সবাই খেয়েছেন নিশ্চয়! ভাত বা রুটি বা যে কোনো পদের সঙ্গে বেশ মানিয়ে যায় এই চাটনি। প্রায় সব বাঙালিরাই চাটনি খেতে পছন্দ করেন। ভাতের প্লেটে চাটনি না থাকলে যেমন খাবারে তৃপ্তিই আসে না!

আম, আমড়া, কিংবা পেঁপের চাটনি সবারই পরিচিত পদ। তবে কখনো কি পেঁয়াজের চাটনি খেয়েছেন? ভাজা পোড়া এমনকি ভাত ও রুটির সঙ্গেও জমে যায় এর স্বাদ। এমনকি স্যান্ডউইচের সঙ্গেও পেঁয়াজের চাটনি দারুণ লাগে। এবার তবে জেনে নিন মজাদার পেঁয়াজের চাটনির রেসিপি-

উপকরণ: পেঁয়াজ কুচি, ছোলার ডাল, মেথি, ধনে গুঁড়া, শুকনা মরিচ, রসুন, লবণ, হলুদ ও তেঁতুল। 

প্রণালী: পেঁয়াজ কুচির সঙ্গে সব উপকরণ মিশিয়ে গরম তেলে ঢেলে দিন। এরপর ভাল করে কষিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের চাটনি। এরপর বাড়িতে রুটি, পরোটা, স্যান্ডউইচ কিংবা সিঙারা দিয়ে কব্জি ডুবিয়ে খেতে পারেন পেঁয়াজের চাটনি।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!