চুল সাদা হওয়া বন্ধ করুন ঘরোয়া উপায়ে
বয়সের কারণে চুল পাকে, অনেকে এমনটাই মনে করেন। কিন্তু যাদের কম বয়সেই চুল পাকে, তাদের বেলায় কী বলবেন? মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাসের কারণে কম বয়সেই অনেক ছেলে ও মেয়েদের চুল পেকে যায়।
অনিয়ন্ত্রিত জীবনযাপন, অপরিমিত খাদ্যাভ্যাস, ভিটামিন এ, ই ও ডি–এর অভাব, চুলের যত্ন না নেয়া, অতিরিক্ত মানসিক চাপ, অতিমাত্রায় ধূমপানসহ বিভিন্ন কারণেই অল্প বয়সে চুল পাকতে পারে।
পেকে যাওয়া চুল লোকানোর জন্য অনেকেই হেয়ার ডাই করান। তবে এই সব উপাদানে ক্ষতিকর রাসায়নিক থাকে, যা চুলের পক্ষে ক্ষতি করে থাকে।
চুল সাদা হওয়ার কারণ
* বেশিক্ষণ রোদ বা ধুলোর সংস্পর্শে থাকা।
* অধিক সময় অভুক্ত থাকা বা উপবাস করা।
* রাগ, শোক, ভয় ও মানসিক অবসাদগ্রস্ত থাকা।
* বেশি পরিমাণে টক, ঝাল, নোনতা বা গরম খাবার খাওয়া।
* অধিক পরিশ্রম করা।
পাকা চুল দূর করার ঘরোয়া উপায়
* লাউ শুকিয়ে নারকেল তেলে দিয়ে ফুটিয়ে নিন। তারপর এই তেল ছেকে বোতলে ভরে রেখে দিন। এই তেল দিয়ে ম্যাসাজ করলে চুল কালো হয়।
* দইয়ের সাহায্যেও চুল কালো করা যায়। দইয়ের সঙ্গে টমেটো বেটে তাতে সামান্য লেবুর রস ও নীলগিরি তেল মিশিয়ে নিন। সপ্তাহে ২ বার এই তেল দিয়ে ম্যাসাজ করুন। এর ফলে চুল কালো হয়।
* পেঁয়াজের রস লাগানোর ফলেও উপকার পেতে পারেন। চুল পাকা, চুল ঝরার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
* এক চামচ গ্রেট করা আদায় সামান্য অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধ ঘণ্টা পর চুল ধুয়ে নিন। এর ফলে চুল ঝরার সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন।