ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ত্বকের চাকচিক্য ফিরিয়ে আনবে এক টুকরো বরফ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ৩ ডিসেম্বর ২০২১
ত্বকের চাকচিক্য ফিরিয়ে আনবে এক টুকরো বরফ 
ত্বকের যত্নে বরফ। ছবি: সংগৃহীত

রূপচর্চায় নারীরা কত কিনা ব্যবহার করেন। কিন্তু জানেন কি, শরীরের সৌন্দর্যরক্ষায় সামান্য বরফের অবদান অসামান্য। ত্বকের যত্নে এক টুকরো বরফ দারুণ কার্যকরী। বরফ ত্বকের যাবতীয় সমস্যার সমাধান দিতে পারে মুহূর্তেই, এমনটাই জানাচ্ছেন বিউটিশিয়ানরা।

‘আইস কিউব’ যে শুধু আপনার মুখের ত্বককে স্বস্তি দেয় তা-ই নয়, এই বরফের সাহায্যে আপনার মুখের রোমকূপের খোলা ছিদ্রগুলোও বন্ধ হয়ে যায়। ফলে ত্বক পরিষ্কার থাকে। সেই সঙ্গে রোদে পুড়ে মুখে কালচে ভাব কিংবা র‍্যাশও দূর করতে সহায়ক বরফ। চলুন তবে জেনে নেয়া যাক এক টুকরো বরফ ত্বকের আর কী কি উপকার করে- 

মুখের ব্রণ দূর করে

ঠাণ্ডা বরফ বেশ কিছুক্ষণ ধরে ব্রণের উপর ঘষুন। দেখবেন নিমেষে দূর হয়ে যাবে আপনার মুখের সমস্ত ব্রণ। নিয়মিত বরফ ঘষলে ব্রণের প্রকোপ থেকে আপনি রেহাই পাবেন।

চেহারায় জেল্লা ফেরায়

অনেক সময়ে চেহারায় ঔজ্জ্বল্য কমে যায়। চোখ-মুখে ক্লান্তির ছাপ পড়ে। এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে বরফ। মিনিট খানেক ভালো ভাবে মুখে বরফ ঘষলে ফিরে আসবে জেল্লা।

মেকআপ দীর্ঘস্থায়ী করে

মেকআপ শুরু করার আগে ছোট্ট একটা কাজ করুন। আপনার মেকআপ স্থায়ী করতে এক টুকরো বরফ মুখে ঘষে নিন। তারপর সেই জল শুকিয়ে গেলে মেকআপ করা শুরু করুন। মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

মুখের ফোলা ভাব কমায়

এ কথা অনেকেই জানেন যে, বরফ দিলে সহজেই চোখের ফোলা ভাব কমে। কিন্তু মুখের ফোলা ভাবও অল্প সময়ে কমিয়ে দিতে পারে বরফ। ফলে মেকআপ করার আগে মুখে কিছুটা বরফ লাগিয়ে নিলে কাজ হতে পারে। চেহারা অনেকটাই মসৃণ হয় কয়েক মুহূর্তে।

ত্বক টানটান করে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকও সংকুচিত হতে থাকে। এটা ঠেকানোর একটা উপায় আছে। একটা কাপড়ের মধ্যে এক টুকরো বরফ নিয়ে নিন। তারপর সেটা বেশ কিছুক্ষণ ধরে মুখে ঘষুন। ঠাণ্ডা হওয়ার কারণে ত্বক টানটান হয়ে যাবে। আর রক্তচলাচলও বেড়ে যাবে।

শরীরের ক্লান্তি দূর করে

দু’টি গ্রিন টি-র ব্যাগ নিন এবং তা ব্যবহার করে গ্রিন টি তৈরি করে ফেলুন। তারপর সেটি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে গ্রিন টিয়ের আইস কিউব বানান। যখনই নিজেকে ক্লান্ত লাগবে, সেই আইস কিউব ফ্রিজ থেকে বের করে মুখে ঘষে নিন। শরীরের ক্লান্তি দূর হবে। এতে চোখের নিচের কালিও দূর হয়।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!