ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

আসছে দুর্গাপূজায় পাতে চাই ‘নিরামিষ সবজি’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৩, ৩ অক্টোবর ২০২১
আসছে দুর্গাপূজায় পাতে চাই ‘নিরামিষ সবজি’
নিরামিষ সবজি। ছবি: সংগৃহীত

আর মাত্র কিছুদিন পরেই আসছে দূর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি সবচেয়ে বড় ও আনন্দের উৎসব। এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয় রকমারি খাবারের। তবে পূজায় নানা খাবারের আয়োজনের মধ্যে অন্যতম হচ্ছে নিরামিষ সবজি। এই পদটি ছাড়া যেন পুজায় পূর্ণতাই আসে না।

অনেকের কাছেই এটি অনেক পছন্দের একটি খাবার। গরম গরম ফুলকো লুচির সঙ্গে নিরামিষ সবজি খেতে বেশ ভালোলাগে। তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক নিরামিষ সবজি তৈরির রেসিপিটি-

উপকরণ: পছন্দমতো সবজি ৪ কাপ, সয়াবিন তেল আধা কাপ, হলুদ ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, ঘি ২ টেবিল চামচ, গরমমশলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে সবজি ভালোভাবে ধুয়ে কেটে নিন। এরপর গরম প্যানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিন। এবার তাতে দিয়ে দিন সব সবজি। এরপর ভালোভাবে নাড়তে থাকুন। এবার বাকি মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে রাখুন। সবজি সিদ্ধ হয়ে এলে তাতে দিন ঘি ও গরমমশলা গুঁড়া। ব্যাস, তৈরি হয়ে গেলো স্বাস্থ্যকর ও সুস্বাদু নিরামিষ সবজি। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!