ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বর্ষায় যেসব শাক-সবজি পরিহার করা উচিত

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:০৬, ২৯ জুন ২০২১
বর্ষায় যেসব শাক-সবজি পরিহার করা উচিত
মাশরুম। ছবি: সংগৃহীত

বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি। এই বৃষ্টি মানুষের ভালোলাগারও কারণ, আবার ভোগান্তিরও। কারণ এই মৌসুমে বিভিন্ন রোগ-ব্যাধি বেড়ে যায়। দেখা দেয় জ্বর, ঠাণ্ডা-কাশি ইত্যাদি। এছাড়াও এ সময় শাক-সবজি, ফলমূল খুব দ্রুতই দূষিত হয় এবং পচে যায়। এ ধরনের খাদ্য গ্রহণে রোগ-সংক্রমণ হয়।

তাইতো বর্ষায় কিছু শাক-সবজি খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক বর্ষায় কোন শাক-সবজিগুলো পরিহার করা উচিত-

>> বাজার থেকে কখনো খোলা অবস্থায় কেটে রাখা সবজি কিনবেন না। এসবে বেশি জীবাণু থাকে।

Advertisement

>> মাশরুম মাটিতে জন্মায় এবং গায়ে প্রচুর ব্যাকটেরিয়া লেগে থাকে। বর্ষা মৌসুমে আপনার উচিত এটা খাওয়া পরিহার করা।

>> বাজারে পাওয়া যায় এমন অনেক শাক-সবজিতে জীবাণু থাকে। মেথি কিংবা পালংশাক অতিরিক্ত আর্দ্রতা তৈরি করতে পারে, তাই এসব বর্ষায় পরিহার করে চলা উচিত।

>> ফুলকপি ও বাঁধাকপি জাতীয় সবজি অবশ্যই এড়িয়ে চলবেন। এসবে বিভিন্ন স্তরে কীট-পতঙ্গ লুকিয়ে থাকে। যা বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়া বহন করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!