ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

সতেজ থাকতে বাসায় শরীরচর্চা করবেন যেভাবে

বাসায় ব্যায়াম করবেন যেভাবে (পর্ব-১)
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ৫ এপ্রিল ২০২১
সতেজ থাকতে বাসায় শরীরচর্চা করবেন যেভাবে
সতেজ থাকতে নিয়মিত শরীরচর্চা করুন। ছবি: সংগৃহীত

গরম এবং করোনা দুটোই এখন মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এছাড়া করোনা মোকাবেলায় সরকার দেশে আবারো লকডাউন দিয়েছে। এসময় নিজেকে সুস্থ রাখাটা খুব বেশি জরুরি। করোনা মোকাবেলায় আমাদের সবারই অনেক বেশি সতর্ক থাকতে হবে, সঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

লকডাউনের কারণে সবকিছুই এখন বন্ধ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়াও নিষেধ। তাইতো যারা জিমে কিংবা বাইরে যেয়ে শরীরচর্চা করতেন, তাদের জন্য সমস্যা হয়ে গেলো। তবে নিজেকে সতেজ রাখাটাও এসময় খুব জরুরি। তবে এমন কিছু ব্যায়াম আছে যা আপনি ঘরেই করতে পারবেন। চলুন তবে জেনে নেয়া যাক বাড়িতে বসে শরীরচর্চা করার কয়েকটি সহজ উপায়-

নি টু চেস্ট

সোজাভাবে শুয়ে হাঁটুকে ভাঁজ করিয়ে বুকের মধ্যে লাগান। অনবরত বারকয়েক করে নিলেই সম্ভব এই কসরত।

পুস আপ হোল্ড

মাটিতে বুক না ঠেকিয়ে হাত ও পায়ের ভরে সোজাভাবে শুয়ে শরীরকে ওঠা-নামা করান। এই শারীরিক কসরত আপনাকে সতেজ রাখবে।

ব্রিজ হোল্ড

উল্টো ভাবে শুয়ে হাত দুটিকে দুদিকে প্রসারিত করে গোড়ালির ওপর ভর দিয়ে ১০ মিনিট ধরে ধারাবাহিকভাবে ওঠা-নামা করলেই সম্ভব এই কসরত।

স্কোয়াট

জিম সেন্টারে না গিয়ে বাড়িতেই ‘স্কোয়াট’ করা সম্ভব। এক্ষেত্রে জানতে হবে কীভাবে স্কোয়াট করবেন। মাটিতে হাতের ভর না দিয়ে পঞ্চাশ বার ওঠা-বসা করে নিন। সহজে হয়ে গেলো শরীরচর্চা।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!