ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

এই শীতে ত্বকের যত্নে ভরসা রাখুন ঘরে তৈরি ফেসওয়াশে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:১৪, ২১ ডিসেম্বর ২০২০
এই শীতে ত্বকের যত্নে ভরসা রাখুন ঘরে তৈরি ফেসওয়াশে
ছবি: ঘরে তৈরি ফেসওয়াশে ভরসা রাখুন

শীতের সময় ত্বকের একটু বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। এই সময় ত্বকে দেখা দেয় রুক্ষ- শুষ্কতা। এ থেকে ত্বকে চামড়া ওঠা, ব্রণ, র‍্যাশসহ নানান সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ত্বক হয়ে পড়ে একেবারে মলিন ও নিষ্প্রাণ। 

তাই শীতে সবচেয়ে বেশি জরুরি ত্বক পরিষ্কার এবং ময়েশ্চার রাখা। যা শীতের মধ্যে একেবারে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ত্বক পরিষ্কার রাখতে ভরসা রাখতে পারেন ঘরে তৈরি ফেসওয়াশে। বাজারের কেনা নামিদামি পণ্য ত্বকের ক্ষতি করতে পারে। তাহলে জেনে নিন কীভাবে ঘরেই তৈরি করবেন ফেসওয়াশ-  

আরো পড়ুন: ঠোঁটে কালো ছোপ বসে গেছে? দূর করুন এসব উপায়ে

একটি বাটিতে আধা কাপ ওটস, আধা কাপ বেসন, ২চা  চামচ বাদাম তেল, ১০ ফোঁটা ল্যাভেন্ডার তেল ও ১ চা চামচ হলুদ গুঁড়া নিন। এবার সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। কাচের জারে সংরক্ষণ করুন। এক চা চামচ মিশ্রণ নিয়ে সামান্য পানি দিয়ে পেস্ট করে মুখে মাখুন। এরপর এক মিনিট ধরে ম্যাসাজ করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।  

আপনার নিজের তৈরি ফেসওয়াশ নিরাপদ ও কার্যকর। কারণ ওটস এটি প্রাকৃতিক স্ক্রাবার এটি ত্বককে পরিষ্কার, মসৃণ করতে এবং ময়েশ্চারাইজ করতে পারে। হলুদ অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ব্যকটেরিয়াল, হাজার বছর ধরে রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে। এছাড়া ল্যাভেন্ডার ও বাদামতেল স্কিনকেয়ারের জন্য চমৎকার উপাদান। ত্বক উজ্জ্বল রাখতে বেসনের কিন্তু জুড়ি মেলা ভার।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!