ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

শীতে চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন এই নিয়মে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ১২ ডিসেম্বর ২০২০
শীতে চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন এই নিয়মে
ছবি: ভিটামিন ই ক্যাপসুল

চুল এবং ত্বকের জন্য ভিটামিন ই ক্যাপসুল খুবই উপকারী। এটি শরীরের জন্য যেমন ভালো পাশাপাশি ত্বক ও চুলের যত্নে সেরা উপায়। ভিটামিন ই কে বিউটি ভিটামিনও বলা হয়। এই ক্যাপসুলগুলো বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। 

ভিটামিন ই তে পাওয়া অ্যান্টি-অক্সিড্যান্ট চুল এবং ত্বকের জন্য খুব উপকারী। আপনি কি জানেন যে ভিটামিন ই ক্যাপসুল তার ব্যবহারের উপর নির্ভর করে আপনার উপকার করবে। শীতে সময়টাতে খুশকি, চুল পড়াসহ রুক্ষতা দেখা দেয়। এই সব সমস্যার সমাধান দেবে এই ক্যাপসুল। চলুন ব্যবহারের নিয়ম জেনে নেয়া যাক-

আরো পড়ুন: চুল পড়া বন্ধের পাশাপাশি নতুন চুল গজাবে এসব উপায়ে

> ভিটামিন ই চুল ঘন করতে ব্যবহৃত হয়। নারকেল তেলে মিশ্রিত করেও এটি ব্যবহার করতে পারেন। চুল ধোওয়ার একদিন আগে চুলে নারকেল তেল ও ভিটামিন ই এর মিশ্রণ ম্যাসাজ করুন।

> প্রোটিন প্যাকের সঙ্গেও মিশিয়ে ব্যবহার করতে পারবেন। ডিম, টকদইয়ের সঙ্গে দুটি ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে ব্যবহার করুন। 

> যারা হেনা প্যাক ব্যবহার করেন তারাও এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!