ওজন কমাতে কখন খাবেন কমলার রস
বর্তমানে বেশিরভাগ মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এর প্রধান কারণ শরীরের বাড়তি ওজন। দিন দিন শরীরের ওজন যেন বেড়েই যাচ্ছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, ফাস্টফুড খাবার আর আলসতাই বাড়িয়ে তুলছে ওজন।
তবে একটু কষ্ট করলেই কিন্তু এই বাড়তি ওজন কমিয়ে ফেলা যায়। এজন্য দরকার কঠোর ডায়েট এবং নিয়মিত শারীরিক কসরত। আর সঙ্গে বিভিন্ন ডেটক্স পানীয় তো রয়েছেই। এছাড়াও খেতে পারেন কমলার রস। কমলালেবু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শীত আসলেই বাজার ছেয়ে যায় কমলাতে।
আরো পড়ুন: ট্রায়াল রুমে চেঞ্জ করছেন, গোপন ক্যামেরা নেই তো
তবে এখন সারাবছর কমলালেবু পাওয়া গেলেও এই সময় যে লেবু পাওয়া যায়, তার স্বাদ আর গন্ধ একেবারেই অন্যরকম। কমলালেবুতে ফ্যাট একদমই থাকে না। সেই সঙ্গে ক্যালোরির পরিমাণও খুবই কম। তাই ওজন কমাতে খুবই উপকারী কমলা লেবু।
এছাড়াও আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। তাই কমলালেবু খেলে বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতাও। যারা দ্রুত ওজন কমাতে চাইছেন, তারা কাজে লাগান শীতকাল। প্রতিদিন দুপুরের খাবার খেয়ে ৩০ মিনিট পর খান এক গ্লাস কমলালেবুর রস( ২৫০ মিলি)। একে খাবার ভালো হজমও হবে। সেই সঙ্গে ওজনও কমবে। তবে কমলালেবুর রসের সঙ্গে পানি কিংবা চিনি মেশাবেন না। ফল নিংড়ে যে রস বেরোবে সেটাই খান। কমলালেবুর রস দেহের অতিরিক্ত ফ্যায় শুষে নেয়, যে কারণে তাড়াতাড়ি চর্বি ঝরতে সহায়তা করে।
এছাড়াও নানা রকম ব্যথা দূর করতে সহায়তা করে। কোমর ব্যথা, হাঁটুর ব্যথা থেকে আরাম হয়। রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে। ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল থাকে নিয়ন্ত্রণে। হার্টের জন্যও খুব ভালো কমলালেবুর রস। কমলালেবুর মধ্যে থাকা প্রয়োজনীয় খনিজ কোলেস্টরলের পরিমাণ রাখে নিয়ন্ত্রণে। সেই সঙ্গে হার্টের সমস্যাকে রাখে দূরে।