ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

শীতে ত্বকের রুক্ষতা দূর করবে ফলের ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২৩, ১০ নভেম্বর ২০২০
শীতে ত্বকের রুক্ষতা দূর করবে ফলের ফেসপ্যাক
ছবি: ফলের ফেসপ্যাক ত্বকের রুক্ষতা দূর করে

শীতকালে ত্বক একটু বেশ শুষ্ক হয়ে যায়। আর তাই তো এই সময় ত্বকের শুষ্কতা কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে প্রয়োজন বাড়তি যত্ন। এজন্য বেশি করে পানি খাওয়ার পাশাপাশি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।  

আর ব্যবহার করতে পারেন ঘরোয়া ফেস প্যাক এবং মাস্ক। এজন্য ফলের এই প্যাকটি ব্যবহার করুন। এটি ত্বক উজ্জ্বল করতে বেশ কার্যকরী। প্রতিদিন এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিন এই প্যাক কীভাবে তৈরি করবেন- 

প্যাকটি বানাতে এক চামচ আপেলের পেস্ট, এক চামচ পেঁপের শাঁস, এক চামচ কলা এবং আধা চামচ ওটস নিন। প্রথমে পেঁপে, কলা এবং আপেল ভালো করে মেশান। তারপরে এই মিশ্রণে ওটস দিন। এই ফেস প্যাকটি আপনার মুখে লাগান। আধা ঘণ্টা পরে মুখ ধুয়ে ফেলুন।

আরো পড়ুন: নিমিষেই পিঠের কালো দাগ দূর হবে এসব উপায়ে 

আপেলে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের ট্যানিং হ্রাস করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। পেঁপেতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ত্বককে ফ্রেশ রাখতে আপনি পেঁপে ব্যবহার করতে পারেন। এছাড়াও কলাতে ভিটামিন ই, বি এবং সি রয়েছে, যা ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। ত্বকের শুষ্কতা কমাতে কলা ব্যবহার করা যেতে পারে।  
 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!