উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন ঘরোয়া এই সিরাম
ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখতে ফেস সিরামের বিকল্প নেই। বিভিন্ন ধরনের সুগন্ধি বা উপাদানে তৈরি করা হয় সিরাম। যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী। ত্বক উজ্জ্বল করা থেকে শুরু করে ব্রণ, র্যাশ এমনকি দাগ দূর করতেও সহায়তা করে।
সাধারণত আমরা বাজার থেকে কিনেই সিরাম ব্যবহার করে থাকি। তবে এতে নানা ধরনের কেমিকেল ব্যবহার করা হয়। যা আপনার ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই বাড়িতেই সিরাম বানিয়ে নিতে পারবেন।
জেনে নিন ঘরোয়া উপায়ে এই সিরাম কীভাবে তৈরি করবেন-
সিরাম তৈরি করতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ গোলাপ জল, ২ টি ভিটামিন-ই ক্যাপসুল নিয়ে নিন। একটি বাটিতে অ্যালোভেরা জেল এবং গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। এতে ভিটামিন-ই ক্যাপসুল দিন। সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি বোতলে সিরামটি ভরে রাখুন।
আরো পড়ুন: কম খরচে ঘরেই তৈরি করুন এই ফেস প্যাক
ঘরোয়া এই সিরামের উপকারিতা
অ্যালোভেরা এবং গোলাপ জল দিয়ে সিরাম তৈরি করা হয়, যার কারণে ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তাই আপনি অনায়াসে এই সিরাম ব্যবহার করতে পারেন। ফেস সিরামে গোলাপ জল, অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ব্যবহার করা হয়, যে কারণে ত্বক উজ্জ্বল হয়। এই ঘরোয়া সিরামটি মুখে দু'বার প্রয়োগ করতে পারেন। প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর এটি মুখে ভালো করে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।