ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

নারকেলের পুরে সুজির ভাপা মিষ্টি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ১ অক্টোবর ২০২০
নারকেলের পুরে সুজির ভাপা মিষ্টি
ছবি: নারকেলের পুরে সুজির ভাপা মিষ্টি

নারকেল, সুজি দিয়ে সাধারণত আমরা পিঠা তৈরি করি। কখনো কি নারকেল, সুজি দিয়ে তৈরি মিষ্টি খেয়েছেন? 

এই মিষ্টি আপনার হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। এটি ডায়াবেটিসের রোগীরাও খেতে পারে। 

চলুন তবে জেনে নেয়া যাক নারকেলের পুর ভরা সুজির ভাপা মিষ্টি তৈরির রেসিপি- 

Advertisement

উপকরণ: নারকেল কোরানো আধা কাপ, গুঁড় আধা কাপ, দুধ দেড় কাপ, কন্ডেন্স মিল্ক চার চামচ, সুজি আধা কাপ, ঘি তিন চা চামচ।    

প্রণালী: প্রথমে একটি বাটিতে নারকেল ও গুঁড় একসঙ্গে মিশিয়ে জ্বাল করে ঠাণ্ডা করে নিন। এবার অন্য একটি প্যানে দুধ দিয়ে তাতে কন্ডেন্স মিল্ক মিশিয়ে ফুটিয়ে নিন। 

দুধ ফুটলে তাতে সুজি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ডো তৈরি করে নিন। এবার হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট পুরির আকারে তৈরি করে তাতে নারকেলের পুর দিয়ে গোল করে বা যে কোনো ধরনের মিষ্টির আকার করে নিন।

এবার একটি হাঁড়িতে পানি গরম করে তাতে ছিদ্র যুক্ত একটি ছাঁকনি দিয়ে তার উপর একটা একটা করে বসিয়ে দিন মিষ্টি গুলো। আট থেকে দশ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন নারকেলের পুর ভরা সুজির ভাপা মিষ্টি।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!