ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করলে যেসব ক্ষতি হয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২০
খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করলে যেসব ক্ষতি হয়
ছবি: দাঁত ক্ষতিগ্রস্ত হয়

আমাদের দিন শুরু ও শেষ হয় দাঁত ব্রাশ করা দিয়ে। অথচ অনেকেই হয়তো জানেন না দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম-কানুন। অনেকেরই ধারণা, প্রতিবার খাওয়ার পরই দাঁত ব্রাশ করা উচিত। এতে দাঁত ভালো থাকবে। 

তবে এটা কি জানেন? প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনোকিছুই ভালো নয়। প্রয়োজনের চেয়ে বেশি দাঁত মাজলে উপকারের বদলে ক্ষতিই বেশি হয়। চলুন তবে জেনে নেয়া যাক দাঁত ব্রাশ করার সঠিক সময় সম্পর্কে- 

চা, কফি এবং কোমল পানীয় পান করার পরপরই দাঁত ব্রাশ করা উচিত নয়। এ জাতীয় পানীয়তে থাকা অ্যাসিডের সঙ্গে টুথপেস্টের রিঅ্যাকশনের ফলে দাঁতের এনামেল পুড়ে যায়। 

পাশাপাশি অ্যাসিড দাঁতের এনামেলের ভেতরে আঁটকে যায়। তাই দাঁত যদি মাজতেই হয় এ ধরনের পানীয় পানের অন্তত আধা ঘণ্টা পরে মাজুন।

দিনে প্রতিবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করা একদমই জরুরি নয়। বরং সকাল আর রাতে মোট দু’বার দাঁত মাজলেই তা যথেষ্ট। খাওয়ার পরপরই দাঁত মাজা জরুরি কিনা, তা নির্ভর করছে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার উপর।

প্রয়োজনের চেয়ে বেশিবার দাঁত মাজার ফলে দাঁতের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। এতে ‘টুথ সেনসিটিভিটি’বা দাঁত সিরসির করার সমস্যা দেখা দেয়। এরকম সমস্যায় অনেকেই ভুগে থাকেন।

এখন প্রশ্ন হলো, কখন তাহলে দাঁত মাজা উত্তম? বিশেষজ্ঞরা বলেন, সকালে এবং রাতে খাওয়ার পর মোট এই দু’বার দাঁত ব্রাশ করা উচিত। তবে খাবার খাওয়া ও দাঁত ব্রাশ করার মধ্যে অন্তত ৩০ মিনিটের বিরতি রাখতেই হবে। এতে অ্যাসিডের মাত্রা কমে আসবে অনেকটাই।

বেশি জোর দিয়ে এবং অতিরিক্ত দাঁত ব্রাশ করার ফলে দাঁতের এনামেল এবং মাড়ির ক্ষতি হয়। তা ছাড়া টুথব্রাশের ব্রিসেলস যদি বেশি শক্ত হয়, তাতে দাঁত ও মাড়ি কেটে যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!