ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

দুধ-চিনি ছাড়াই সুস্বাদু আইসক্রিম তৈরি করার দারুণ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ১৩ আগস্ট ২০২০
দুধ-চিনি ছাড়াই সুস্বাদু আইসক্রিম তৈরি করার দারুণ রেসিপি
আইসক্রিম

বাড়ছে গরমের তীব্রতা। সেই সঙ্গে চাহিদা বাড়ছে ঠাণ্ডা খাবারগুলোর প্রতিও। গরমে আরাম পেতে বিভিন্ন ফলের ঠাণ্ডা শরবতের পাশাপাশি আইসক্রিম খেতেও ভালোবাসেন অধিকাংশ মানুষই।

তবে এতে চিনি থাকায় অনেকেই অসুখের ভয়ে এর থেকে দূরে থাকেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা। তবে জানেন কি, দুধ চিনি ছাড়াও তৈরি করা যায় সুস্বাদু আইসক্রিম। তাও খুব সহজ কিছু উপকরণ দিয়েই। চলুন তবে জেনে নেয়া যাক এর সহজ রেসিপিটি-

উপকরণ: পাকা কলা ৪টি পাকা পেঁপে, আম বা নরম অন্য কোনো ফল পরিমাণ মতো, বাদাম পরিমাণ মতো, ভ্যানিলা এসেন্স সামান্য, কিশমিশ ১০টি, লিকুইড চকলেট পরিমাণ মতো, হুইপড ক্রিম পরিমাণ মতো, চকলেট চিপস পরিমাণ মতো।

আইসক্রিম প্রণালী: প্রথমে কলাগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিন। এবার একটি ট্রে-তে করে ডিপ ফ্রিজে রেখে দিন। ২ থেকে ৩ ঘণ্টা রেখে জমাট হতে দিন। এবার এই কলা ব্লেন্ডারে কিংবা ফুড প্রসেসরে দিয়ে দিন। সামান্য ভ্যানিলা এসেন্স দিন।

অনেক সময় ব্লেন্ডারে শুধু খাবার ব্লেন্ড হতে সমস্যা হয়, সেক্ষেত্রে আম বা পেঁপের পাল্প বা রস এর সঙ্গে দিতে পারেন। কিছুটা লিকুইড চকলেট দিয়ে দিন। ভালোভাবে ব্লেন্ড করুন। একদম স্মুথ পেস্ট না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন। এবার বাদাম এবং কিশমিশ মিশিয়ে দিন। একটি এয়ার টাইট বক্সে মিশ্রণটি ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। খানিকটা জমে গেলেই তৈরি হয়ে যাবে দুধ-চিনি ছাড়াই সুস্বাদু আইসক্রিম।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!