ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

অল্প বয়সে চুল পাকছে? জাদুর মতোই মুক্তি মিলবে এক পাতায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬, ১৫ জুলাই ২০২০
অল্প বয়সে চুল পাকছে? জাদুর মতোই মুক্তি মিলবে এক পাতায়
চুল পাকা রোধ করার উপায়

কর্মব্যস্ত জীবনে অবসাদ কিংবা স্ট্রেস থাকাটা স্বাভাবিক। আর সেই সঙ্গে শরীরে নানা রকম সমস্যাও দেখা দেয়াটা অবাক করার মতো কিছুই নয়। তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে অল্প বয়সেই চুল পেকে যাওয়া।

যদিও অনেকের জিনগত কারণে অর্থাৎ পারিবারিক সূত্রে অল্প বয়সে চুল পেকে যায়। আবার কারো ক্ষেত্রে চুল পাকার মূলে রয়েছে পেটের সমস্যা। সেক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। তবে স্ট্রেস, ড্রায়ারের ব্যবহার, স্টাইলিং প্রোডাক্টের ব্যবহার, রোদে বেশি ঘোরাঘুরির কারণেও চুল পেকে যায়। আর এই ধরনের সমস্যাগুলো সহজেই আটকানো যেতে পারে।

প্রাথমিক পর্যায়ে অকালপক্কতা নিরাময়ের জন্য একটি পাতা অত্যন্ত কার্যকরী। আর সেটি হচ্ছে কারি পাতা। এই কারি পাতা যদি চুলের গোড়ায় লাগানো যায়, তা পুষ্টি বৃদ্ধি করে। এটি চুল পাকা রোধ করে সঙ্গে নতুন চুলও গজায়। এর ব্যবহারে চুলের স্বাস্থ্যও ভালো থাকে। চলুন জেনে নেয়া যাক এর ব্যবহার পদ্ধতি সম্পর্কে-

Advertisement

যা যা লাগবে

দুই টেবিল চামচ নারকেল তেল, ১০ থেকে ১২টি কারি পাতা। 

তৈরি ও ব্যবহার পদ্ধতি

প্রথমে নারকেল তেল গরম করে নিন। এরপর চুলা বন্ধ করে পাতাগুলো দিয়ে দিন। পাতার গন্ধ ও পুষ্টিগুণ যাতে পুরোপুরি তেলের সঙ্গে মিশে যায় সেজন্য অন্তত ২০ মিনিট সেভাবেই রাখুন। এরপর তেল পুরোপুরি ঠাণ্ডা হয়ে গেলে ঈষদুষ্ণ তেল ভালো করে মাথার চুলে ও চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত সেই তেল মাথায় রেখে পরদিন শ্যাম্পু করে নিন। একই সঙ্গে পানিতে পাতিলেবু দিয়ে কন্ডিশনিংও করে নিন।

ছুটির দিনে হাতে সময় অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে এই তেল মেখে তারপর কাজকর্ম সেরে গোসলের সময় মাথা ধুয়ে নিলেও উপকার মিলবে। আরো একটু বেশি ফল পেতে ধোয়ার আগে চুলে ভিটামিন-ই তেল ব্যবহার করতে পারেন। এতে চুল নরম হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!