ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

কচুক্ষেতে সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, ৫ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ৩ নভেম্বর ২০২৪
কচুক্ষেতে সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, ৫ আসামি কারাগারে
আগুনে পুড়ে যাওয়া গাড়ি ও ৫ আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মিরপুরে কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নতুন করে গ্রেফতার ৫ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আসামিরা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।

রোববার আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহান ইশতিয়াক।

এর আগে, শনিবার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে ৫ দুষ্কৃতকারীকে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাহফুজ মিয়া ও আমিনুল ইসলামকে কাফরুল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। আলমগীর, রেশমা এবং রাসেলকে ভাষানটেক থানার মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ৩১ অক্টোবর রাজধানীর কচুক্ষেত এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। ঐ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে ভাষানটেক ও কাফরুল থানায় পৃথক মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!