ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর: নতুন করে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১৯, ৩ নভেম্বর ২০২৪
সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর: নতুন করে গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে নতুন করে আরো পাঁচজন দুষ্কৃতকারী গ্রেফতার হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ভাসানটেক ও কাফরুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী।

গ্রেফতার হওয়া পাঁচজন দুষ্কৃতকারী হলেন আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাসানটেক এবং কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Advertisement

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে রাজধানীর কাফরুল এবং ভাসানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। এ ঘটনায় এর আগেও তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!