ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ৩০ জুন ২০২৪
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ৪ আগস্ট
ফাইল ফটো

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০৯ বারের মতো পিছিয়েছে। আগামী ৪ আগস্ট এ মামলার প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন তদন্তকারী সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদনের জন্য নতুন এদিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের তদন্ত শেষে ২০১২ সালের ১৮ এপ্রিল এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে।

Advertisement

আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট এজাহারভুক্ত আসামি ৮ জন। অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!