ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জামিন পেলেন না মিল্টন সমাদ্দার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৮, ১৪ মে ২০২৪
জামিন পেলেন না মিল্টন সমাদ্দার
ফাইল ফটো

মানবপাচার মামলায় জামিন পাননি চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী এ আদেশ দেন।

এদিন তার আইনজীবী জামিন চেয়ে করা আবেদনের শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

Advertisement

এ মামলায় ৫ মে মিল্টন সমাদ্দারের চারদিনের জন্য মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে ৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন।

১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় প্রতারণার মাধ্যমে জালিয়াতি, মানবপাচার এবং মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।

পরদিন প্রতারণার মাধ্যমে মৃত্যুসনদ জালিয়াতির মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!