ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিল্টন সমাদ্দারের ডেরায় পাওয়া সেলিমের কিডনি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫, ১২ মে ২০২৪
মিল্টন সমাদ্দারের ডেরায় পাওয়া সেলিমের কিডনি নিয়ে যা জানা গেল
মিল্টন সমাদ্দারের আশ্রয়কেন্দ্র থেকে উদ্ধার হওয়া মো. সেলিম। তার পেটে কাটা দাগ দেখে চিন্তিত স্বজনরা -ছবি: সংগৃহীত

মিল্টন সমাদ্দারের ডেরা থেকে উদ্ধার হওয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মানসিক ভারসাম্যহীন মো. সেলিমের (৪০) পেটে ক্ষত চিহ্ন নিয়ে জনমনে হাজারো প্রশ্ন জন্মেছিল। অবশেষে হাসপাতালে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সবশেষ তথ্য জানা গেছে।

শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে সেই সেলিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন তার দুটো কিডনিই অক্ষত আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের রাজধানী ক্লিনিকের (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. শহীদুল্লাহ।

Advertisement

এর আগে গত বুধবার পুলিশের সহায়তায় সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেলিমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামে। সে ঐ গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।

মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে বাড়িতে আনার পর সেলিমের শরীরের বিভিন্ন স্থানে জখম ও তলপেটে দুপাশে কাটা দাগ দেখে তার কিডনি দুটো খুলে নেয়া হয়েছে অভিযোগ তোলেন পরিবারের লোকজন।

সন্দেহ দূর করতে শনিবার ময়মনসিংহের রাজধানী ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে সেলিমের শারীরিক পরীক্ষা করান পরিবারের লোকজন। পরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন সেলিমের দুটো কিডনিই অক্ষত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!