ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, প্রতিবেদন দাখিল ২০ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ৩১ মার্চ ২০২৪
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, প্রতিবেদন দাখিল ২০ মে
ফাইল ফটো

রাজধানীর মৌচাকে মাথায় ইট পড়ে দীপান্বিতা বিশ্বাস দিপা নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, দিপান্বিতা বিশ্বাস দিপা (দিপু সানা) বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন। ঘটনার দিন ১০ জানুয়ারি ছুটি শেষে অফিসের বাসযোগে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১১৭/১ নম্বর নিউ সার্কুলার রোডে ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে অজ্ঞাত আসামি উপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট হঠাৎ তার মাথায় ফেললে তিনি গুরুতর আহত হন। এরপর ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঐ ঘটনায় দিপু সানার স্বামী তরুণ কুমার বিশ্বাস রমনা মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!