ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল 

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৩:৩১, ২০ মার্চ ২০২৪
নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল 
ইভান শাহরিয়ার সোহাগ- ফাইল ফটো

মানবপাচার আইনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার নতুন দিন ধার্য করেন। আদালতের লালবাগ থানার নারী ও শিশু সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার করে সিআইডি। বর্তমানে জামিনে আছেন ইভান। 

Advertisement

২০২১ সালের ২ জুলাই মূলহোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি। ইভান ব্যতীত মামলার অন্য আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), আজম খান (৪৫), নাজিম (৩৬), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট), আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেওয়ার নামে মেয়েদের দুবাই পাঠাতেন। দুবাই পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সিআইডি গত জুলাই মাসে আজম খান ও তার দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেফতার করে। এছাড়া গ্রেফতার হন আজমের এ দেশীয় প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!