ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

প্রতারণার অভিযোগে কিউকমের সিইওকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৭, ২৪ মার্চ ২০২৪
প্রতারণার অভিযোগে কিউকমের সিইওকে লিগ্যাল নোটিশ
ফাইল ফটো

পণ্য নিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে ইকমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেডের সিইও মো. রিপন মিয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

আব্দুল্লাহ আল মামুন নামে এক গ্রাহকের পক্ষে রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

এতে বলা হয়েছে, নোটিশদাতা অনলাইন প্লাটফর্মে কিউকমের বিজ্ঞাপন দেখে ২০২১ সালের ২১ জুন তিনটি মোটরবাইক অর্ডার করেন। ঐদিনই মূল্য বাবদ প্রতিষ্ঠানটিকে তিন লাখ ৯১৩ টাকা পরিশোধ করেন। প্রতিষ্ঠানটি এক মাসের মধ্যে বাইক দেওয়ার কথা বলেছিল, কিন্তু দীর্ঘ সময়েও প্রতিষ্ঠানটি অর্ডার করা বাইক দিতে পারেনি।

Advertisement

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অর্ডার করা বাইক অথবা ক্ষতিপূরণসহ মূল্য পরিশোধের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!