ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানহানিকর বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ২২ জুন ২০২৩
মানহানিকর বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ
ফাইল ফটো

মানহানিকর বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

আইনজীবী মাজহারুল ইসলাম বুধবার ডা. সংযুক্তা সাহার বাসার ঠিকানায় এ লিগ্যাল নোটিশ পাঠান। বৃহস্পতিবার নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নোটিশে বলা হয়, গত ২৪ বছর ধরে সরকারি নিয়মকানুন মেনে রোগীদের সেবা দিয়ে আসছে সেন্ট্রাল হাসপাতাল। ডা. সংযুক্তা সাহার মিথ্যা, জাল ও বানোয়াট বিবৃতিগুলো সেন্ট্রাল হাসপাতালের জন্য অত্যন্ত মানহানিকর। ফলে সেন্ট্রাল হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

Advertisement

আগামী ৭ দিনের মধ্যে ডা. সংযুক্তা সাহা তার বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে, গত ২০ জুন এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!