শুক্রবার দিনগত রাত ৩টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশত্যাগ করেন তিনি। দেশে ফিরবেন আগামী ৩১ মার্চ।
শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শুক্রবার দিনগত রাত ৩টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন। আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে তার সাক্ষাৎ হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।