ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলার প্রতিবেদন ৭ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ২ মে ২০২৩
মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলার প্রতিবেদন ৭ জুন
ফাইল ফটো

বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রয়েল বিষয়টি জানিয়েছেন। 

গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

Advertisement

সোমবার রাতে মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!