এ লক্ষ্যে রোববার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এটুআই ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং ডিএমটিসিএল-এর সচিব মোহাম্মদ আবদুর রউফ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় এমআরটি-৬ এর অন্তর্গত সব মেট্রোরেল স্টেশনের সুনির্দিষ্ট কিছু জায়গা ডিএমটিসিএল-এর ‘ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’-এ বর্ণিত শর্তগুলো মেনে বাণিজ্যিক ভিত্তিতে শর্ত সাপেক্ষে ব্যবহার করবে এটুআই। ইন্টারনেট সংযোগভিত্তিক আইওটি প্রযুক্তি দেশের প্রথম স্মার্ট-ডেলিভারি লকার সিস্টেমের অবকাঠামো স্থাপন ও পরিচালনার জন্য ব্যবহার করা হবে।
.png)
ডিএমটিসিএল-এটুআই চুক্তির ফলে মেট্রোরেল ব্যবহারকারীরা দেশীয় প্রসিদ্ধ ই-কমার্স প্ল্যাটফর্মে তাদের কেনা পণ্য মেট্রোরেল ভ্রমণের আগে বা পরে সুবিধামত সময়ে মেট্রোস্টেশনে স্থাপিত স্মার্ট লকার ডিজিবক্স থেকে সংগ্রহ করতে পারবেন। এজন্য নিজ স্মার্টফোনে প্রাপ্ত ওটিপি মেট্রোরেল স্টেশনে অবস্থিত স্মার্ট লকারের ডিসপ্লে স্ক্রিনে প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট লকারটি খুলে যাবে এবং ক্রেতা সেই লকার থেকে পণ্য নিজেই সংগ্রহ করতে পারবেন। এতে কোনো ডেলিভারিম্যানের উপস্থিতি প্রয়োজন হচ্ছে না।
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, এমআরটি প্রযুক্তিনির্ভর এ ধরনের যেকোনো উদ্যোগের সঙ্গে থাকবে। এর সুফল দেশের মানুষ ভবিষ্যতে পাবে।
এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, মেট্রোরেলকে এক্সেসিবল করা হয়েছে।
এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী বলেন, মেট্রো স্টেশনে এটুআই’র স্মার্ট লকার সেবা শুধু পণ্য লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ধারাবাহিকভাবে সরকারের যাবতীয় ডিজিটাল সেবা ও লেনদেন এর আওতাভুক্ত হবে।