সোমবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেলের টিকিটের জন্য ভেন্ডিং মেশিন ও টম অফিসের সামনে ভিড় করেছেন শত শত মানুষ।
শ্যামলী থেকে আগারগাঁও স্টেশনে এসেছিলেন রাবেয়া আক্তার কেয়া; সঙ্গী তার স্বামী আর ৪ বছরের ছেলে। মেট্রোরেলের চড়ার প্রসঙ্গ তুলতেই জানালেন, ছুটির দিনে প্রায়ই ঢাকার আশপাশে কোথাও বেড়াতে যান। সুযোগ পেলে ঢাকার বাইরেও যান। কিন্তু মেট্রোরেল চালুর পর ইচ্ছা থাকলেও আসার সুযোগ হয়নি। তাই প্রথমবারের মতো মেট্রোরেলে চড়তে এলাম।
.png)
আরেক যাত্রী তানভীর আহমেদ বলেন, সকালের কাজ শেষে মেয়ে ও স্ত্রীকে নিয়ে এসেছি মেট্রোরেল চড়তে। এখানের ব্যবস্থাপনা বেশ ভালো। এর আগেও এসেছি। এমন জায়গায় বারবারই আসা যায়।
মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা জানান, সপ্তাহের অন্য দিন তেমন ভিড় চোখে না পড়লেও ছুটির দিনের সকালের দিকে কিছুটা ভিড় হয়। সকালে প্রধান গেইট খোলার আগে অপেক্ষমাণ যাত্রীদের লাইন কিছুটা লম্বা হয়েছিল। মোট তিন ধাপে আমরা সব যাত্রীকে ভেতরে যাওয়ার ব্যবস্থা করেছি। তাতে হয়ত অনেকের বেশকিছু অপেক্ষা করতে হয়েছে।