এ ছয়জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুন্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এরা সবাই পলাতক হওয়ায় গ্রেফতারের স্বার্থে বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানি নিয়ে আগামী ১৫ মে পরবর্তী দিন ঠিক করেন।
.png)
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম এ আদেশ দেন।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন সৈয়দ হায়দার আলী ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আদেশের বিষয়টি প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ মামলায় আসামিদের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা ছিল। কিন্তু তদন্ত শেষ না হওয়াই মামলার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করা হয়েছে।
মামলার আসামিদের বিরুদ্ধে বরগুনার আমতলী এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক ও ধর্ষণের অভিযোগ রয়েছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় আসামিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঐ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখনো মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি।